Thursday, June 18, 2026

Fact Check

Fact Check: বইমেলায় জাফর ইকবালের স্টলের সামনে কুকুরের ভাইরাল ছবিটি এডিটেড

Written By Sayeed Joy
Feb 19, 2024
banner_image

Claim
অধ্যাপক জাফর ইকবালের বইয়ের স্টলে পাঠক একটি কুকুর
Fact
বইমেলার স্টলে অধ্যাপক জাফর ইকবালের সাথে কুকুর দাবিতে প্রচারিত এই ছবিটি এডিটেড

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বইমেলায় অধ্যাপক জাফর ইকবালের বইয়ের স্টলে পাঠক হিসেবে একটি কুকুর এসেছে দাবিতে ‘যেমন লেখক, তেমন পাঠক’ ক্যাপশনে একটি ছবি প্রচার করা হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

জাফর

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

দাবিটির সত্যতা যাচাই করতে ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৩ সালে “ভাইরাল কুকুরের নেপথ্যের ঘটনা!” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বই মেলার স্টলে কুকুরের মূল ছবিটি দেখতে পাওয়া যায়। 

ভিডিও হতে প্রাপ্ত মূল ছবিটি পর্যালোচনা করে দেখা যায় সেখানে জাফর ইকবাল ছিলেন না বরং প্রযুক্তির সহতায়তায় সম্পাদিত করে তার অবয়ব সেখানে যুক্ত করা হয়েছে। অর্থাৎ ছবিটি এডিটেড। 

তাছাড়া, ছবিটির মূল পোস্টদাতা নাজিউর রহমান নাঈমের ফেসবুক প্রোফাইলেও খুঁজে পাওয়া যায় যেটি তিনি ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারিতে আপলোড করেছিলেন। 

Read More: জাস্টিন ট্রুডোর সাথে তারেক রহমানের সেলফিটি এডিটেড

Conclusion 

বইমেলার স্টলে অধ্যাপক জাফর ইকবালের সামনে একটি কুকুর দাঁড়ানো দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয় যা মিথ্যা। 

Result: False

Our Sources 
DBC News YouTube Channel
Naziur Rahman Naim Facebook Post


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন [email protected]​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
No related articles found
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: [email protected]

847

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage