Thursday, June 4, 2026

Fact Check

Fact Check: ভাইরাল ভিডিওতে থাকা পোশাকটি হযরত মুহাম্মদ (সা.) এর নয় 

Written By Sayeed Joy
Jun 7, 2024
banner_image

Claim

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক একটি পোশাকের ছবি প্রচার করে দাবি করা হয় এটি হযরত মুহাম্মদ (সা.) এর। 

মুহাম্মদ

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আমেরিকান শীর্ষ নিলাম কোম্পানি রক আইল্যান্ড এর ওয়েবসাইটে ২০১৩ সালের ১৭ আগস্ট তারিখে আমেরিকান কমান্ডার জর্জ আর্মস্ট্রং কাস্টারকে নিয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from Rock Island Auction Company website

উক্ত প্রতিবেদন হতে জানা যায় রক আইল্যান্ড অকশন কোম্পানির পক্ষ থেকে আমেরিকান লেফটেন্যান্ট কর্নেল জর্জ আর্মস্ট্রং কাস্টারের ডেথ কোট হরিণবিশেষ প্রাণীর চামড়া দিয়ে বানানো জ্যাকেট নিলাম করতে যাচ্ছে। 

Read More: না ছবিটি হযরত মুহাম্মদ (সাঃ) এর পায়ের ছাপের নয়

একই সাথে হরিণের চামড়া দিয়ে বানানো রেইন ইন দ্য ফেস নামের এক স্থানীয় আমেরিকান উপজাতি নেতার ব্যবহৃত পোশাক দাবিতে একটি শার্টও তারা নিলামে তুলতে যাচ্ছে। যার ছবির সাথে ভাইরাল দাবির পোশাকটির সাদৃশ্যতা রয়েছে। 

উল্লেখ্য, রেইন ইন দ্য ফেস একজন স্থানীয় আমেরিকান উপজাতি নেতা৷ তিনি ১৮৭৬ সালের Battle of Little Big Horn এ জর্জ আর্মস্ট্রং কাস্টার এবং আমেরিকার সপ্তম অশ্বারোহী সৈন্যদলকে হারিয়েছিলেন।

অর্থাৎ, ২০১৩ সালে স্থানীয় আমেরিকান উপজাতির একজন নেতার নিলামে তোলা পোশাককে সম্প্রতি হযরত মুহাম্মদ (সা.) এর পোশাক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে।

Result: False

Our Sources
Rock Island Auction Company 
Akta Lakota Museum & Cultural Center 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন [email protected]​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: [email protected]

847

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage