Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির কথা শুনে অঝোরে কাঁদলেন শেখ হাসিনা দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম tiktok এ একটি ভিডিও প্রচার করা হচ্ছে ভিডিও। ভিডিওটি দেখুন এখানে।

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে কান্নায় ভেঙে পড়লেন শেখ হাসিনা, দাবিতে প্রচারিত ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা রিভার সিমে সার্চ পরিচালনা করি।
অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি সাম্প্রতিক নয় বরং গত ২৭শে জুলাই ২০২৪ এ শেখ হাসিনার এক অনুষ্ঠানের। ভিডিওটি দেখুন এখানে – NEWS24 ও Independent TV.
প্রতিবেদন থেকে জানা যায়, গত বছর তথা ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে কোটা আন্দোলনে আহতদের অবস্থা পরিদর্শনের পর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দেন তিনি।
পক্ষান্তরে, অতি সম্প্রতি বেগম খালেদা জিয়ারস্বাস্থ্যের অবনতি হলে, গত ২৩ নভেম্বর ২০২৫ সালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেখুন এখানে- সময় টিভি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করে ভারতে আশ্রয় নেন। এখন অবধি তিনি সেখানেই অবস্থান করছেন।
অর্থাৎ, খালেদা জিয়ার স্বাস্থ্যে অবনতির কথা জেনে হাসিনার কান্নায় ভেঙ্গে পরার দাবিটি সত্য নয়।
Our Sources:
NEWS24 ও Independent TV.

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
May 6, 2026