Claim
ডঃ ইউনুস পদত্যাগ করেছেন facebook লাইভে নিশ্চিত করলেন আসিফ নজরুল’’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম tiktok একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওটি দেখুন এখানে।

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
ডঃ ইউনুসের পদত্যাগের দাবিতে ডঃআসিফ নজরুলের ফেসবুক লাইভ এর ভিডিওটি সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি।
অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস এর পদত্যাগের নয়। গত বছর সাবেক প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়টি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক ফেসবুক ভিডিওতে নিশ্চিত করেন।

২০২৪ সালের ৫ই আগস্ট হাসিনার পতনের পর গত ১০ই আগস্ট ২০২৪ তাং-এ বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগপত্র করেন। এই সংক্রান্ত আরও প্রতিবেদন দেখুন এখানে- ইন্ডিপেন্ডেন্ট টিভি ও যমুনা টিভি।
উল্লেখ্য, ডঃ ইউনুসের পদত্যাগের বিষয়ে কোন তথ্য পাওয়া যায় নি এবং তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

অর্থাৎ, প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে প্রচারিত ডঃ আসিফ নজরুলের ভিডিওটি সত্য নয়।
Our Sources:
মুল ভিডিও
ইন্ডিপেন্ডেন্ট টিভি ও যমুনা টিভি।

