Thursday, June 18, 2026

Fact Check

Fact Check: আম্বানি পরিবারের স্বর্ণের জামা পরা দাবিতে প্রচারিত ছবিগুলো এডিটেড 

Written By Sayeed Joy
Jun 11, 2024
banner_image

Claim

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ও তার স্ত্রী নিতা আম্বানি এবং ছোট ছেলে অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্টের গায়ে স্বর্ণের রং সদৃশ পোশাক পড়া ছবি প্রচার করা হয়। প্রচারিত একটি ভিডিওতে দাবি করা হয় তাদের পরনে ১৫শ কোটি টাকার স্বর্ণের পোশাক। 

আম্বানি

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কমের ওয়েবসাইটে ২০১৯ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে মুকেশ আম্বানি ও নিতা আম্বানির মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন হতে জানা যায় আম্বানি দম্পতি পরিবার মুম্বাই ইন্ডিয়ান্স দলের খেলোয়াড়দের জন্যে একটি দিপাবলির পার্টি আয়োজন করেন এবং ছবিটি সেই সময়ের তোলা। তবে তাদের এই ছবিটিতে কোথাও স্বর্ণের জামা পরা ছবি দেখা যায়নি। 

Read More: বইমেলায় জাফর ইকবালের স্টলের সামনে কুকুরের ভাইরাল ছবিটি এডিটেড

তাছাড়া, মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্টের ভাইরাল এই ছবিটির মূল ছবি খুঁজে পাওয়া যায় অন্য আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ২০২৩ সালের একটি প্রতিবেদনে। 

প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড প্লাজার গ্র্যান্ড ওপেনিংয়ের সময়ে অনন্ত ও রাধিকার এই ছবিটি তোলা হয়েছে। একই সাথে এই ছবিটিতেও কোথাও স্বর্ণের জামা পরা ছবি দেখা যায়নি তাদের।

উল্লেখ্য পুর্বে নিউজচেকার ইংলিশ টিম ছবিগুলোকে যাচাই করেছে যা ৯৯ শতাংশ মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে, দেখুন এখানে

অর্থাৎ,আম্বানি পরিবার স্বর্ণের জামা পরে জনসম্মুখে এসেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে যা মিথ্যা। 

Result: Altered Photo

Our Sources
India.com 
India Today


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন [email protected]​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
No related articles found
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: [email protected]

847

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage