Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Politics

Claim
সেনাপ্রধান আসন্ন ১৩তম জাতীয় নির্বাচন বন্ধ ঘোষণা করলেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে দেখা যায়। দাবি করা হচ্ছে, তিনি ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বন্ধের ঘোষণা করছেন।
ভিডিওগুলো দেখুন, এখানে।

Fact
সেনা প্রধান আগামী জাতীয় নির্বাচন বন্ধের ঘোষণা দিলেন, দাবিতে প্রচারিত ভিডিওটির সত্যতা যাচাই করতে প্রাথমিকভাবে পুরো বক্তব্যটি পর্যবেক্ষণ করা হয়েছে । ভিডিও পর্যবেক্ষণে নির্বাচন বন্ধ সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি।
রিভার্স ইমেজ সার্চ এ আমরা ‘সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিয়ে যা বললেন জেনারেল ওয়াকার’ শিরোনামে এটিএন নিউজ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি প্রতিবেদন এর সন্ধান পাই। প্রতিবেদনটির সাথে টিকটকে প্রচারিত ভিডিওটির অডিও-ভিজ্যুয়াল পুরোপুরি মিলে যায়।
প্রচারিত ভিডিওতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলতে শোনা যায়, ‘অতীতে উনার সাথে আমি পিএসও এফডি হিসেবে তিন বছরেরও বেশি সময় আমি উনার সাথে চাকরি করেছি….’ যা ইউটিউব এ প্রাপ্ত প্রতিবেদনের ০০:৩৪ সেকেন্ড থেকে মিল খুঁজে পাওয়া যায়।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করে এই সংশ্লিষ্ট আরও কিছু ভিডিও (১ ও ২) পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর দায়িত্ব গ্রহণ উপলক্ষে দেয়া বক্তব্যের একাংশ।
অন্যদিকে, আগামী ১২ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় নির্বাচন বন্ধ নিয়ে কোন মহল থেকে কোন সংশয় প্রকাশ করা হয়নি। অতিসম্প্রতি, নির্বাচন কমিশন প্রার্থীদের প্রতিক বরাদ্দ দিয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক অনুমিতি প্রদান করে।
দেখুন যমুনা টিভি ও প্রথম আলোতে প্রকাশিত খবরে।
অর্থাৎ, ভাইরাল ভিডিওতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচন বন্ধের কোন ঘোষণা দেননি। বরং, একটি সুষ্ঠ জাতীয় নির্বাচনের তাগিদ সেনাপ্রধান সবসময়ই দিয়ে এসেছেন অন্তর্বর্তী সরকারকে। (বিজয় টিভি, চ্যানেল ২৪ ও সময় টিভি।)
Our Sources:
‘সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিয়ে যা বললেন জেনারেল ওয়াকার-ATN News
যমুনা টিভি ও প্রথম আলো
বিজয় টিভি, চ্যানেল ২৪ ও সময় টিভি।

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
May 6, 2026